ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টের আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারাল্ডকে ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় বাঁহাতি ব্যাটার ম্যাথু রেনশকে নেওয়া হয়েছে। খবর আইসিসির।

প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ২৩ ও শূন্য রান করেছেন ওয়েদারাল্ড। দুই ইনিংসেই বাংলাদেশ পেসার হাসান মাহমুদের বলে আউট হন তিনি।

গত বছরের নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত অ্যাশেজে অভিষেক হয় ওয়েদারাল্ডের। অ্যাশেজের পাঁচ টেস্টে ১০ ইনিংস ব্যাট করেও সুবিধা করতে পারেননি তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে ২০১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

অ্যাশেজের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও বড় ইনিংস খেলতে পারেননি ওয়েদারাল্ড। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে অফ-ফর্ম ওয়েদারাল্ডকে বাদ দিল অস্ট্রেলিয়া।

সাড়ে তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন রেনশ। সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেন তিনি।

২০১৬ সালে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১৪ ম্যাচের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৪৫ রান করেছেন রেনশ। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেন তিনি।

সর্বশেষ শেফিল্ড শিল্ড মৌসুমে ১০ ইনিংস ব্যাট করে ৩ শতক ও ১ অর্ধশতকে ৪৯.৯০ গড়ে ৪৯৯ রান করেছেন রেনশ। চলতি সিরিজের জন্য ব্রিজবেনে অস্ট্রেলিয়ার অনুশীলনে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন রেনশ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

আপডেট টাইম : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬