ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: দেশের সব জীবন বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও নিয়োগের বৈধতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এজন্য জীবন বিমা কোম্পানির সিইওদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং নিয়োগ অনুমোদনের নথি চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএর পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে দেশের সব লাইফ বিমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের এসব নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব লাইফ বিমাকারীর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্তৃপক্ষের দেওয়া নিয়োগ অনুমোদনের সব প্রমাণক আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি একটি নির্দিষ্ট গুগল ফরমের মাধ্যমে তথ্য হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সিইওদের তথ্যের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে আইডিআরএ।

বিমা খাত–সংশ্লিষ্ট সূত্র বলছে, সিইওদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং নিয়োগ অনুমোদনের তথ্য যাচাইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সিইও পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা যথাযথভাবে পূরণ হয়েছে কি না, তা যাচাই করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ

আপডেট টাইম : ০৮:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬