ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে চক্ষু হাসপাতালের উদ্যোগে ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ছানি রোগী শনাক্তকরণসহ প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা করা হয়।

আয়োজকরা জানান, ‘চোখের ছানি পরীক্ষা কার্যক্রম  গাক চক্ষু হাসপাতালের  -এর আওতায় পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাদিয়া তাসনিম মুনমুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কালিয়াকৈরেও বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা করানোর সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

আপডেট টাইম : ০৮:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬