ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, আমাদের দলের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করতে হবে। আমরা সরকারের সঙ্গে জনগণের ব্রিজ নির্মাণ করব।

তিনি বলেন, দল আমাদেরকে সুযোগ দিয়েছে। জনগণ দলকে সুযোগ দিয়েছে। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার করবো।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ওপর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে। তারপরেও কিন্তু তিনি কখনো তার বক্তব্যে হিংসার কোনো বহিঃপ্রকাশ ঘটাননি। আমাদের প্রধানমন্ত্রীর ওপর অনেক অত্যাচার করা হয়েছে কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো বিরোধী দলকে বা অন্য কাউকে অবজ্ঞা করে কোনো কথা বলেননি। এটি তার একটি মহৎ গুণ। জনগণ তাকে বিশ্বাস করেছে।

তিনি আরও বলেন, দেশে কিছু সমস্যা আছে, বিদ্যুৎ এবং গ্যাসের। এটার জন্য উনি চেষ্টা করছেন। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

এ সময় উপস্থিত আরও ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী ও মো. ইসমাইল জবিউল্লাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

আপডেট টাইম : ০৮:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬