ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’

বিনোদন ডেস্ক : এবার ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে (বিআইএসএফএফ) বাজিমাত করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক তানভীর হোসেন। তিনি লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’।”

একই সঙ্গে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ পুরো ‘আলী’ টিম এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তানভীর হোসেনের দেওয়া সেই পোস্টের মন্তব্য ঘরে নির্মাতা আদনান আল রাজীবকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের আলী নামে এক কিশোর, যে লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীত জগতে নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই চলচ্চিত্রে আলী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন আল-আমিন।

এর আগে, ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করেছিল চলচ্চিত্রটি। এবার এশিয়ার এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’

আপডেট টাইম : ০৮:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬