ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এর বাসিন্দা মোছা. মালা আক্তার। স্বামীহারা এই নারী তার একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। চা বিক্রিই তার ও সন্তানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

সম্প্রতি জীবিকার প্রধান উপকরণ চায়ের কেটলিটি নষ্ট হয়ে যাওয়ায় চা বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়। অসহায় অবস্থায় তিনি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট একটি কেটলি ক্রয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন জানান।

তার আবেদনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জেলা প্রশাসক একটি নতুন কেটলি ক্রয়ের জন্য নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তার একমাত্র প্রতিবন্ধী সন্তানের জন্য এক ব্যাগ শুকনো খাবারেরও ব্যবস্থা করেন।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে মালা আক্তারের জীবিকার পথ আবারও সচল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার বেঁচে থাকার অবলম্বনকে শক্তিশালী করার এই উদ্যোগ মানবিক, জনবান্ধব ও দায়িত্বশীল প্রশাসনের এক অনন্য দৃষ্টান্ত।

মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোই হোক জনসেবার মূল লক্ষ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

আপডেট টাইম : ০১:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬