ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

হাইকোর্টরে কাছে ক্ষমা চাইলেন ভোক্তার পরিচালক

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বাজেট চাওয়ার সময় আউটসোর্সিংয়ের বিষয়টি মনে ছিল না বলে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুন। পরে আদালত তাকে ক্ষমা করে দেন।

বিষয়টি সিটিজেন নিউজকে নিশ্চিত করেন ভোক্তা অধিকারের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান কচি।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুন হাইকোর্টের কাছে ক্ষমা চাওয়ায় তাকে আদালত তাকে ক্ষমা করেছেন। পরে তিন মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালুর জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হটলাইন চালু করতে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই দ্রুত অর্থ বরাদ্ধ দিতে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

৫২ পণ্য নিয়ে করা রিটের শুনানিতে মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন কামরুজ্জামান কচি। বিএসটিআইয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান। হটলাইন চালুর বিষয়ে অগ্রগতি জানাতে ১৫ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত।

আদালত শুনানির শুরুতে কল সেন্টার বিশেষজ্ঞ রাফসানজানি সামির কাছে হটলাইন চালুর খরচের বিষয়ে জানতে চান। সামি আদালতকে বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করতে মাসে সর্বসাকুল্যে পাঁচ লাখ টাকা দিতে হবে।

এ পর্যায়ে ৫০ লাখ টাকা বাজেট চাওয়ার বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুন বলেন, আমরা স্বাধীন কল সেন্টার স্থাপন করে হটলাইন চালু করতে চেয়েছি। এটা করতে খরচ বেশি লাগে।

তখন আদালত পরিচালককে বলেন, আপনারা পাঁচজন মানুষ মিটিংয়ে বসলেন। অথচ আউটসোর্সিংয়ের বিষয়টি মাথায় এলো না। এটা কেমন কথা। এ সময় শামীম আল মামুন আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তাকে ক্ষমা করে উপরোক্ত আদেশ দেন।

এর আগে গত ২০ আগস্ট ভোক্তাদের জরুরি অভিযোগ শুনতে হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বাজেট চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে শামীম আল মামুনকে তলব করেন হাইকোর্ট। ওই দিন আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন আইনজীবী কামরুজ্জামান কচি।

তিনি বলেন, হটলাইন চালু করতে ৫০ লাখ টাকার বাজেট চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সে টাকা এখনও পাওয়া যায়নি।

তখন আদালত উষ্মা প্রকাশ করে বলেন, হটলাইন চালু করতে এত টাকা লাগবে? তাহলে তো এর ব্যাখ্যা জানা দরকার। তখন আদালত সংস্থাটির পরিচালককে তলব করেন।

গত ১৬ জুন ভোক্তাদের খাদ্যপণ্য ও বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ শুনতে এবং অভিযোগ অনুসারে ব্যবস্থা নিতে দুই মাসের মধ্যে একটি হটলাইন চালু করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে নির্দেশ দেন আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামীদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের (সাব-স্ট্যান্ডার্ড) পণ্য বাজার থেকে সরাতে করা এক রিটের শুনানিতে এ আদেশ দেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

হাইকোর্টরে কাছে ক্ষমা চাইলেন ভোক্তার পরিচালক

আপডেট টাইম : ০৯:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯