শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় ব্যাংকে এক নারী কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর উত্তরায় একটি ব্যাংকে নিজের ডেস্কে কর্মরত এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই মৃত্যুর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তার নাম গহর জাহান। তিনি ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা জাহানের মৃত্যুর সেই ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই নারী কর্মকর্তার ডেস্কে একজন নারী গ্রাহক আসেন। তার কাছ থেকে একটি কাগজ নিয়ে দেখছিলেন গহর জাহান। এ সময় পানি খান তিনি। এছাড়া একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায়। হঠাৎ করেই টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

পরে তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করেন সহকর্মীরা। তখন তিনি নিচে পড়ে যান। এরপর সহকর্মীরা তাকে হাসপাতালের নিয়ে যান।

গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, কাজ করার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

প্রাইম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স ও জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান টিপু জাগো নিউজকে বলেন, আমরা খুবই শোকাহত। কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।

জানা গেছে, গহর জাহানের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি।

দু'দিনের দুনিয়ায় আমরা খুব গর্ব করে চলি। অথচ আমাদের জীবনের এক সেকেন্ডের ভরসা নেই।

দু'দিনের দুনিয়ায় আমরা খুব গর্ব করে চলি। অথচ আমাদের জীবনের এক সেকেন্ডের ভরসা নেই। গতকাল প্রাইম ব্যাংক উত্তরা শাখার এক কর্মকর্তা কাজ করার অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢোলে পরেন, আমিন।

దీనిలో BANGLADESH – বাংলাদেশ పోస్ట్ చేసారు 27, ఆగస్టు 2019, మంగళవారం

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com