ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নি/হ/ত ৮১ বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নি/হ/ত ২, আ/হত ৫৯ রুশ হামলায় ইউক্রেনে হতাহত ৯ আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি খুলনায় আবাসিক হোটেলে এসি বিস্ফোরণ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নভেম্বরে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তার প্রশাসন সংঘাতের গুরুত্ব কম করে দেখানোর যে চেষ্টা চালাচ্ছে, ট্রাম্পের এই মন্তব্যকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে সংঘর্ষ বেড়ে চললেও ‌‌আমি এটিকে যুদ্ধ বলব না।’

এর এক দিন পর শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অনেকেই এটিকে যুদ্ধ বলে না। আমি এটিকে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়।’

ট্রাম্প আরও বলেন, ‘এটি বড় কোনো বিষয় নয়। আমরা ভেনেজুয়েলায়ও করেছি এবং এটিও করেছি।’

এ সময় গরুর মাংস প্রক্রিয়াজাতকরণ নিয়ে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার অনুষ্ঠানে আমন্ত্রিত গবাদিপশু খামারিরা তার পাশে ছিলেন।

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে ১৮ জন মার্কিন সেনা ও হাজার হাজার ইরানি নিহত হয়েছে। বর্তমানে সংঘাত অনেকটা অচলাবস্থায় পৌঁছেছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

তবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে।

এ কারণে তার প্রশাসন সংঘাতের প্রভাব কম করে তুলে ধরার চেষ্টা করছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘বিক্ষিপ্তভাবে হামলা’ চালাচ্ছে, তবে ‘এই মুহূর্তে আমরা যুদ্ধ করছি না।’

তিনি আবারও দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করে দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা অবিশ্বাস্য। আমরা ভেনেজুয়েলা দখলে নিয়েছি এবং কার্যত ইরানও আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’

১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার পরও কীভাবে তিনি এই যুদ্ধকে ‘ছোটখাটো বিষয়’ বলছেন— সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প ক্রমেই বিরক্ত হয়ে ওঠেন।

তিনি ইরানের যুদ্ধকে ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধের সঙ্গে তুলনা করেন।

ট্রাম্প বলেন, ‘আপনি এটিকে কী নামে ডাকছেন, সেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে থামিয়েছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আপডেট টাইম : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬