শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর

ভারতের বাজারে নতুন ব্যাটারিচালিত স্কুটারে হিরোর চমক

  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৩৩০ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: নীতি আয়োগের প্রস্তাবের পর ব্যাটারিচালিত যানের বাজারে প্রবেশ করতে চাইছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সে লক্ষ্যেই ভারতের বাজারে নতুন ব্যাটারিচালিত স্কুটার হিরো ড্যাশ নিয়ে আসলো হিরো ইলেকট্রিক।

ইলেকট্রিক বাইক বা স্কুটার মানেই স্টাইলের সঙ্গে আপস- এমনটা ভাবার দিন শেষ। স্কুটারের ডুয়াল টোন রং ও গ্রাফিক্স মন টানবে ক্রেতাদের। এমনটাই মনে করছেন হিরো ইলেকট্রিকের এক কর্মকর্তা। থাকছে এলইডি হেডলাইট ও ডিআরএল। ইউএসবি পোর্ট, টিউবলেস টায়ার, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মতো সুবিধা থাকছে হিরো ড্যাশে।

ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে হিরো ড্যাশ। স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার।

৪৮ ভোল্ট ২৮ এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে। একবার চার্জে প্রায় ৬০ কিলোমিটার চলবে হিরো ড্যাশ। একবার সম্পূর্ণ চার্জ দিতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। থাকছে ডুয়াল ব্যাটারির অপশনও। সেক্ষেত্রে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া যাবে একবার চার্জে।

ভারতে হিরো ড্যাশের বেস সংস্করণের দাম ৬৮,৭২১ টাকা (এক্স-শোরুম)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com