ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আ/হত গ্রিসের উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ১ জনের মৃ/ত্যু, নিখোঁজ ২৫ ধর্ম ও মানবতার শত্রু অমানুষ শয়তান জিন্নাহ। আল্লামা ইমাম হায়াত দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ব্ল্যাক সুগারকেইন’ মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামীকাল কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজ কল্যাণমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজ কল্যাণমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কেউ আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’

আজ রোববার বিকেলে নীলফামারী সার্কিট হাউসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ়করণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যদি কাদা ছোড়াছুড়ি করি তাহলে সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করবে না। সাধারণ মানুষ আমাদের সমর্থন করবে তখনই, যখন আমরা সবাই একই সুরে কথা বলব। আমাদের চলন, বলন ও আচার-ব্যবহার এমন হতে হবে যেন সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে।’

তিনি আরও বলেন, বিএনপি সবাইকে নিয়ে পথ চলার দল। যারা দলের রাজনীতি ও আদর্শে বিশ্বাস করে, তাদের নিয়েই সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোনো প্রতিকূল পরিবেশে যারা আত্মসমর্পণ করে না বা ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলায় না, সেই সব পরীক্ষিত লোকদের হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা এ পর্যন্ত যে ধৈর্য ধরেছেন এবং নেতৃত্বের প্রতি যে আনুগত্য ও সম্মান দেখিয়েছেন, তা আগামীতেও বজায় রাখবেন। ত্যাগী নেতাকর্মী ও জনগণের অকুণ্ঠ সমর্থনে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য ছাড়া কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল পারভেজ, মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর পরিচালনায় সভায় জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কেশবপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করাই বিএনপির নেতা গুরুতর আ/হত

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজ কল্যাণমন্ত্রী

আপডেট টাইম : ১২:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬