হাফিজুর রহমান যশোর প্রতিনিধি,
যশোরের কেশবপুরে চায়ের দোকানে বসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করাই প্রতিবাদ জানালে উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক তবিবুর রহমান কে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঙ্ঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করেছে। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আওয়ালগাতী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত তবিবুর রহমান বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রাতে উপজেলার কাবিলপুর গ্রামের মৃত মকসেদ সরদারের ছেলে ১১নং হাসানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান আওয়ালগাতী বাজারে আতিয়ার রহমানের চায়ের দোকানে বসে বিভিন্ন সময় বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কটুক্তি করে। ১২ সেপ্টেম্বর বিকেলে হাসানপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক তবিবুর রহমান প্রতিবাদ জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
পরবর্তীতে পরেরদিন সন্ধ্যায় লুৎফর রহমানের নির্দেশক্রমে পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সঙ্ঘবদ্ধ হয়ে সাঈদ (৩২), সেলিম (২৬), সিদ্দিক সরদার (৫২), শাহাজাহান সরদার (২৮), গুনজুর সরদার (৩৩) এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন আওয়ালগাতী বাজারের উত্তর দিকে নান্নুর চায়ের দোকানের সামনে তবিবুর রহমানের পথ গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। ওইসময় এলাকাবাসী ছুটে আসলে সকল আসামিরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি-ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। ওইসময় স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















