ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি: আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সভা অনুষ্ঠিত ইয়ামালের জোড়া গোলে লেভান্তেকে হারাল বার্সা রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে বছরের পর বছর ধরে চলছে অনুমোদন বিহীন প্রশাসনের ছাড়পত্র (লাইসেন্স) কাজ ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধে নতুন প্রস্তাব ফ্রান্সের তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধে নতুন প্রস্তাব ফ্রান্সের

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন করে একটি প্রস্তাব দিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষ আগের প্রস্তাব বাতিল করার পর প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার এ কথা জানিয়েছেন।

ফ্রান্সের সাংবিধানিক পরিষদ গত আগস্টের মাঝামাঝি আগের আইনটি বাতিল করে। পরিষদ বলেছে, আইনের একটি অংশ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপ্রকাশের স্বাধীনতায় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মাখোঁ সোমবার এক্স-এ লিখেছেন, ‘কঠোর কৌশলগত কাজের পর সরকার আজ নতুন খসড়াটি ইউরোপীয় কমিশনকে অবহিত করছে।’

এই অবহিতকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে প্রস্তাবিত আইনটি ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী হচ্ছে কি না, তা নিশ্চিত করা হবে।

শিশু ও কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা মাখোঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এ নিষেধাজ্ঞা কার্যকর দেখতে চান।

একই ধরনের আইন পুরো ইউরোপীয় ইউনিয়নে চালুর আহ্বানও জানিয়েছেন তিনি।

ইইউর প্রধান উরসুলা ফন ডার লিয়েন চলতি সপ্তাহে ব্রাসেলসে দেওয়া এক ভাষণে শিশুদের জন্য পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।

শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্কতা বাড়তে থাকায় বিশ্বের আরও অনেক দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের প্রবেশাধিকার সীমিত করার উদ্যোগ নিচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি: আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু গ্রেপ্তার

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধে নতুন প্রস্তাব ফ্রান্সের

আপডেট টাইম : ০৩:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬