ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত : মুডিসের মূল্যায়ন ট্রাফিক জট নিরসনে সমন্বয় জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।

‎নিজস্ব প্রতিবেদকঃ

‎দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের উদ্যোগে এবং অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি), খুলনার সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খুলনার হোটেল সিটি ইন লিমিটেড, শিববাড়ীতে “পিসিওএস থেকে পিএমওএস এবং বন্ধ্যাত্ব ও পিএমওএস ব্যবস্থাপনায় কোএনজাইম কিউ১০ ও ইনোসিটলের ভূমিকা” শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎সেপ্টেম্বর মাসকে পিএমওএস সচেতনতা মাস হিসেবে সামনে রেখে আয়োজিত এ সেমিনারে নারীদের প্রজননস্বাস্থ্য, পিসিওএস থেকে পিএমওএস এবং বন্ধ্যাত্ব ব্যবস্থাপনায় কোএনজাইম কিউ১০ ও ইনোসিটলের ভূমিকা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈজ্ঞানিক আলোচনা করেন।

‎ অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি), খুলনার সভাপতি ডা. ফৌজিয়া বেগম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওজিএসবি, খুলনার রিসার্চ সেক্রেটারি ডা. সাবিনা চৌধুরী এবং জেনারেল সেক্রেটারি ডা. সানজিদা হুদা সুইটি।

‎সেমিনারে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ডা. রওশন আরা বেগম, সাবেক সভাপতি, ওজিএসবি, খুলনা; প্রফেসর ডা. আফরোজা খানম, সাবেক সভাপতি, ওজিএসবি, খুলনা; প্রফেসর ডা. দালিয়া আখতার, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, ওজিএসবি, খুলনা; ডা. দেবাশীষ কুমার ঘোষ, সহকারী অধ্যাপক ও এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান, খুলনা মেডিকেল কলেজ; এবং ডা. জয়ন্ত কুমার দাস, সহকারী অধ্যাপক ও গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান, খুলনা মেডিকেল কলেজ।

‎সেমিনারে র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আফসানা নাইমা হাসান, সহকারী রেজিস্ট্রার (গাইনি), খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়েন্টিফিক সেক্রেটারি, ওজিএসবি, খুলনা ডা. মুক্তি কানিজ ফাতেমা পাপরি, অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কালচারাল সেক্রেটারি, ওজিএসবি, খুলনা ডা. সালিমা মাহের,
‎সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা পিসিওএস থেকে পিএমওএস, বন্ধ্যাত্বের কারণ ও ব্যবস্থাপনা এবং প্রজননস্বাস্থ্যে কোএনজাইম কিউ১০ ও ইনোসিটলের ভূমিকা নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক আলোচনা করেন। তাঁরা নারীদের হরমোনজনিত সমস্যা, ডিম্বাণুর গুণগত মান, প্রজননক্ষমতা এবং বন্ধ্যাত্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সচেতনতা ও সমন্বিত চিকিৎসা পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।

‎এ সময় দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কোএনজাইম কিউ১০ সমৃদ্ধ ‘এনজাই কিউ’ এবং ডি-কাইরো-ইনোসিটল সমৃদ্ধ ‘কাইরোক্যাপ’ পণ্যের বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতা ও বন্ধ্যাত্ব ব্যবস্থাপনায় সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

‎অনুষ্ঠানে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং খুলনার বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ ও চিকিৎসাপ্রতিষ্ঠানের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, এন্ডোক্রাইনোলজি এবং সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

‎সেমিনারে বক্তারা বলেন, নারীদের প্রজননস্বাস্থ্য বিষয়ে সময়মতো সচেতনতা সৃষ্টি, সঠিক রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিসিওএস ও পিএমওএসসহ হরমোনজনিত বিভিন্ন সমস্যার যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে নারীদের প্রজননস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

‎দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের মধ্যে বৈজ্ঞানিক জ্ঞান ও তথ্যের আদান-প্রদান এবং নারীদের প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সায়েন্টিফিক সেমিনার ও চিকিৎসকভিত্তিক বৈজ্ঞানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায় এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০৮:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬