ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত : মুডিসের মূল্যায়ন ট্রাফিক জট নিরসনে সমন্বয় জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বাসস’কে তিনি বলেন, ‘বিসিবি সভাপতি এবং আমাকে চিঠি দিয়ে জ্যোতি জানিয়েছেন, এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে চান।’

রফিকুল আরও বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি। এশিয়ান গেমসের পর আমরা বসে পরবর্তী করণীয় ঠিক করবো।’

নারী উইংয়ের চেয়ারম্যান জানান এশিয়ান গেমসের মতো বড় একটি টুর্নামেন্টের প্রস্তুতির আগ মুর্হূতে জ্যোতির এমন সিদ্বান্ত তাকে বিব্রত করেছে।

অভিজ্ঞ ক্রিকেট সংগঠক রফিকুল বলেন, ‘তার এই ঘোষণায় আমি কিছুটা বিব্রত। এশিয়ান গেমস আমাদের জন্য একটি বড় আসর। আমরা চাই খেলোয়াড়রা কোন মানসিক অস্থিরতা ছাড়াই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তার এই ঘোষণার সময়টা উপযুক্ত নয়। গেমস শেষ হবার পর তিনি এটি করতে পারতেন।’

২০২১ সালে সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবার পর বাংলাদেশ দলকে বেশি কিছু স্মরণীয় জয় এনে দিয়েছেন জ্যোতি। তবে সম্প্রতি দলের বাজে পারফরমেন্স, বিশেষ করে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনাল থেকে দলের বাদ পড়া জ্যোতির উপর চাপ সৃষ্টি করেছে।

রফিকুল জানান, যেহেতু এশিয়ান গেমস আসন্ন, এজন্য দলের পারফরমেন্স নিয়ে এখন কোনো আলোচনা করতে তারা আগ্রহী নন।

তিনি বলেন, ‘সামনে একটি বড় টুর্নামেন্ট আছে। তাই আমার মনে হয় না, দলের পারফরমেন্স নিয়ে আলোচনার জন্য এটি সঠিক সময়। অতীতে যাই হোক না কেন, আমরা জানি জ্যোতিই দেশ সেরা ব্যাটার। আমি চাই খেলোয়াড়রা মানসিকভাবে চাঙ্গা থাকুক এবং এশিয়ান গেমসে নিজেদের সেরা পারফরমেন্স উজার করে দেবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আপডেট টাইম : ০৮:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬