ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত : মুডিসের মূল্যায়ন ট্রাফিক জট নিরসনে সমন্বয় জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি

রিমন হোসেন, সৌদি আরবঃ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি আরব বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ (সিভিল ডিফেন্স) বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানায়, জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে কী ধরনের বিপদ তৈরি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে অথবা জানালা থেকে দূরে কোনো অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা সতর্কবার্তা পাওয়ার সময় বাইরে ছিলেন, তাদের দ্রুত কাছের কোনো ভবনে ঢুকে আশ্রয় নিতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে অবস্থান করতে বলা হয়েছে।

গাড়িচালকদের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স। জরুরি সতর্কবার্তা পাওয়ার পর, সেতু ও উঁচু ভবনের কাছ থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, জনসমাগম এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পাশাপাশি কেবল সরকারি ও নির্ভরযোগ্য চ্যানেলের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি

আপডেট টাইম : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬