ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জেদ্দা-মক্কা-তাইফে ‘সম্ভাব্য হামলা’ নিয়ে জরুরি সতর্কতা জারি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত : মুডিসের মূল্যায়ন ট্রাফিক জট নিরসনে সমন্বয় জোরদার করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

সেপাক টাকরো খেলার ফাইনাল দেখতে আজ হঠাৎ করেই জাতীয় সেপাক টাকরো স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

পরিদর্শনকালে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়রা যদি এই খেলায় ধারাবাহিক নৈপুণ্য ও ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারেন, তবে আগামীতে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ সেপাক টাকরোকে অন্তর্ভুক্ত করা হবে।

পাশাপাশি খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত ড্রেসিং রুমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। প্রতিমন্ত্রীর এই আকস্মিক আগমন ও ইতিবাচক আশ্বাসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ খেলোয়াড় ও ফেডারেশনের কর্মকর্তারা।

এ সময় বাংলাদেশ সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরুষ বিভাগের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা দল ২-০ সেটে নীলফামারী জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নারী বিভাগের খেলায় গ্রুপ লীগ পয়েন্টের ফলাফলের ভিত্তিতে রাঙামাটি জেলা দল সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং নীলফামারী জেলা দল ৪ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল

সেপাক টাকরো স্টেডিয়ামে ড্রেসিংরুমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৮:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬