ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে

 ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া এই মিডফিল্ডারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি। দে লা ফুয়েন্তের বিশ্বাস, নিজের সামর্থ্য ও গুণেই যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন রদ্রি।

২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রদ্রি। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন গোল্ডেন বলও। বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই স্প্যানিশ তারকা।

রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রির বার্সেলোনায় মানিয়ে নেওয়া নিয়ে কোনো সংশয় প্রকাশ করেননি দে লা ফুয়েন্তে। স্পেন কোচ বলেন, ‘রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি। তাই যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য সহজ হবে। নিজের পজিশনে সে বিশ্বের সেরা।’

স্প্যানিশ ফুটবলারদের দেশের শীর্ষ লিগে ফিরে আসাকেও স্বাগত জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তার মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের স্পেনের ক্লাবগুলোতে খেলতে দেখা গেলে লা লিগার মান ও মর্যাদা আরও বাড়বে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে

আপডেট টাইম : ০১:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬