ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰে/ফ/তার ২ সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ সরকারের উদ্দেশ্য মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নেওয়া : মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা মুখর ঝালকাঠির অতিথিদের পদচারণায় তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি ‎ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পিরোজপুরে রানা ভাইর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিয়াদে এক সপ্তাহ স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

 সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন স্কুল আগামী এক সপ্তাহ বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

রোববার অভিভাবকদের কাছে পাঠানো ই-মেইলে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির হাতে আসা পৃথক দুটি বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এক ই-মেইলে জানিয়েছে যে পুরো সপ্তাহ স্কুলগুলো বন্ধ থাকবে।

তবে স্কুল বন্ধ রাখার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। এমন সময় এই সিদ্ধান্তের কথা জানানো হলো, যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে এবং ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলার কারণে সৌদি আরব প্রায় প্রতিদিনই নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রিয়াদে বসবাসকারী এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘কোনো সিদ্ধান্ত যখন পুরো স্কুল কমিউনিটিকে এক সপ্তাহ ধরে প্রভাবিত করে, তখন ওই সিদ্ধান্তের কারণ সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়ার অধিকার শিক্ষার্থীদের অভিভাবকদের রয়েছে।’

লেবানিজ প্রবাসী আরেকজন অভিভাবক বলেন, ‘এটি একেবারেই শেষ মুহূর্তের সিদ্ধান্ত। কী ঘটছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।’

স্কুল বন্ধের এই ঘোষণা এমন একদিন পর এলো, যখন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

সাম্প্রতিক এসব হামলা সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলারই অংশ।

জুলাই মাসে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন করে হামলা জোরদার হয়। এর ফলে ইয়েমেনের সংঘাতও মধ্যপ্রাচ্যজুড়ে চলমান বৃহত্তর যুদ্ধের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে।

এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সৌদি আরবের ওপর হুতিদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানায়।
নিরাপত্তা পরিষদ বলেছে, এসব হামলায় ‘নারী ও শিশুসহ বেসামরিক মানুষ’ আহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

রিয়াদে এক সপ্তাহ স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

আপডেট টাইম : ১২:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬