বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে ক্রমে এগোচ্ছে হারিকেন ডোরিয়ান

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৩৪৩ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে ক্রমে এগোচ্ছে হারিকেন ডোরিয়ান। এ অবস্থায় ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর রন ডিস্যান্টিস। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ১৯৯২ সালের পর মার্কিন পূর্ব উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এটি।

সোমবার ডোরিয়ান ক্যাটাগরি-৪ হয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফ্লোরিডায় আঘাত হানবে বলে এক আবহাওয়া পূর্বাভাসে বলেছে মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। ঘূর্ণিঝড়টি আগামী ২ সেপ্টেম্বর ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘূর্ণিঝড়টির বিষয়ে সতর্কতা জারি করে গভর্নর ডিস্যান্টিস জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি সে সময় বলেন, পূর্ব উপকূলে ঝড়ের দিকে নজর দেওয়া ফ্লোরিডিয়ানসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাবার, ওষুধ, রসদপত্র এবং অতি মাত্রায় খারাপ অবস্থার জন্য নাগরিকদের উচিৎ অন্তত সাত দিনের প্রয়োজনীয় জিনিস মজুদ করে সঙ্গে রাখা।

ফ্লোরিডায় আঘাত হানার সময় ডোরিয়ানের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ মাইল ছাড়িয়ে যেতে পারে। হারিকেন ক্যাটাগরির দিক থেকে দ্বিতীয় সর্বাধিক শক্তিশালী হারিকেন হতে যাওয়া ডোরিয়ান মারাত্মক ক্ষতি করতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com