ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বিশ্ব পর্যটন দিবস প্রথমবারের মতো পালিত সাজেক ভ্যালিতে

প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব পর্যটন দিবস, ২০২৬’ পালিত হয়েছে।

আজ এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং কটেজ এন্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক-এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

স্থানীয় জনগোষ্ঠী, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন এতে অংশগ্রহণ করেন।

রোববার দিনের শুরুতে রাঙামাটি থেকে সাজেক পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে রোড শো অনুষ্ঠিত হয়। পরে বেলুন উড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা শেষে সাজেক এন্ট্রি পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, ট্র্যাডিশনাল ফুড কোর্ট উদ্বোধন এবং ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি কটেজ এন্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের তথ্য বাতায়ন ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বিকেলে সাজেক হেলিপ্যাড প্রাঙ্গণে স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও মারমা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালচারাল এক্সচেঞ্জ ট্যুরিজমের অংশ হিসেবে আমন্ত্রিত মনিপুরী শিল্পীদের বিশেষ নৃত্য ও মৃদঙ্গ পরিবেশনও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং কটেজ এন্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার, বাঘাইহাট জোন ও কটেজ এন্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের প্রধান পৃষ্ঠপোষক লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা।

আয়োজকরা জানান, সাজেকের প্রকৃতি, সংস্কৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে সম্পৃক্ত করে এ আয়োজন সাজেকের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার একটি উদ্যোগ। সে লক্ষ্যেই সাজেকে প্রথমবারের মতন বিশেষ এ দিনটি পালিত হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বিশ্ব পর্যটন দিবস প্রথমবারের মতো পালিত সাজেক ভ্যালিতে

আপডেট টাইম : ০১:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬