ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে নরসিংদীর শিবপুরের ইটাখোলা থেকে শীর্ষ সন্ত্রাসী গ্ৰে/ফ/তার ২ সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ সরকারের উদ্দেশ্য মৎস্য, কৃষি এবং প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নেওয়া : মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা মুখর ঝালকাঠির অতিথিদের পদচারণায় তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়ন জরুরি ‎ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পিরোজপুরে রানা ভাইর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পর্তুগালে জরুরি অবতরণ করল ডেল্টার যুক্তরাষ্ট্রগামী বিমান

 বিমানের কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর রোববার পর্তুগালের পোর্তো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ার লাইন্সের একটি যাত্রীবাহী বিমান।
এ ঘটনায় চার যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাচ্ছিল। এতে ২৯৬ জন যাত্রী ছিলেন। মাঝপথে কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর বিমানটির গতিপথ পরিবর্তন করে পর্তুগালের পোর্তো বিমানবন্দরে অবতরণ করানো হয়।

দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর পর্তুগালের বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণের পর ১৪ জন যাত্রীর সহায়তার প্রয়োজন হয়।

তাদের মধ্যে চারজনকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অবস্থা গুরুতর নয় এবং তারা ‘সামান্য’ আক্রান্ত হয়েছেন।

ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রীকে ধ/র্ষণের চে/ষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

পর্তুগালে জরুরি অবতরণ করল ডেল্টার যুক্তরাষ্ট্রগামী বিমান

আপডেট টাইম : ০২:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬