ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায় নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি—উন্নয়নের মূল শর্ত ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে বি আইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা নারী অধিকারকর্মী, সংস্থা ও এআই গবেষকের অল্টারনেটিভ নোবেল জয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।  আজ মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির কারনে বাতিল হয়ে গেছে।

ফলে একটি বলও মাঠে না গড়ালেও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারনে মালয়েশিয়াকে টপকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ সকাল থেকেই নাগোয়ায় গুড়ি গুড়ি বৃষ্টির কারনে ম্যাচটি বাতিল হওয়াটা প্রত্যাশিত ছিল। স্হানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরুর কথা থাকলেও সাড়ে তিন ঘন্টা আাগে আয়োজকদের পক্ষ থেকে তা বাতিলের ঘোষণা আসে।

এ সম্পর্কে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, “সকাল থেকে বৃষ্টি থাকায় ম্যাচ না হবার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে।  আয়োজকরা ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করায় আমাদের আর মাঠে যাবার প্রয়োজন হয়নি”।

এর আগে একই কারনে সকালে শ্রীলংকা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।

আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আরেক সেমিফাইনালে লড়বে ভারত- শ্রীলঙ্কা।

২০১০ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত এশিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৪ সালে ইনচনে রৌপ্য ও ২০২৩ সালে হাংজুতে ব্রোঞ্জ জেতে পুরুষ ক্রিকেট দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায়

বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ০১:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬