ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সিরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ অক্টোবরে ১০টি এয়ারবাস কেনার চুক্তি করবে বিমান : মিল্লাত নিয়মিত রেড মিট খান!জেনে নিন কী হতে পারে? ফ্রান্সের জয়রথ চলছেই, তুরস্ককে হারিয়ে ইতালির স্বস্তি প্রাক্তনকে ভুলতে কত বছর লাগে? গবেষণার উত্তর চমকে দেবে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করলো মালয়েশিয়া রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আধুনিক প্রযুক্তি ও গবেষণা-উদ্ভাবনে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক

জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুর করা এ ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।

জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক মো. ফারুক আলমের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে, ২ জন গুরুতর আহত ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং অপর ১ জনকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার নির্ধারিত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে এ ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়ে থাকে।

এ সময় দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যরা আবেগপ্রবণ হয়ে বলেন, প্রিয়জন হারানোর বেদনা কোনো অর্থ দিয়ে পূরণ হওয়ার নয়। তবে এ আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাপন ও চিকিৎসাসহ বিভিন্ন সংকটময় মুহূর্তে বড় ধরনের উপকারে আসবে।

বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ফারুক আলম বাসসকে জানান, সড়ক দুর্ঘটনার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টের পক্ষ থেকে এ ধরনের ক্ষতিপূরণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, যা ভুক্তভোগী পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক

আপডেট টাইম : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬