ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায় নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি—উন্নয়নের মূল শর্ত ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে বি আইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা নারী অধিকারকর্মী, সংস্থা ও এআই গবেষকের অল্টারনেটিভ নোবেল জয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

সিরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ

সিরিয়া মঙ্গলবার ভোরে জানিয়েছে, আগের রাতে পূর্বাঞ্চলের একটি গ্যাস পাইপলাইনে নাশকতার কারণে বিস্ফোরণ ঘটে। এতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সোমবার সন্ধ্যায় আল-শৌলা এলাকা ও দেইর এজোরের মধ্যবর্তী একটি গ্যাস পাইপলাইনে আগুন ধরে যায়। নাশকতার কারণে পাইপলাইনের একটি অংশের ভালভ বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির এক কর্মকর্তার বরাত দিয়ে সানা আরও জানায়, ‘আগুনের কারণে আল-জাবসাহ প্ল্যান্ট থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।’

এ ঘটনা এমন এক সময় ঘটলো, যখন দেশজুড়ে সিরীয়রা জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছে। কর্তৃপক্ষ এ মূল্যবৃদ্ধির কারণ হিসেবে আঞ্চলিক যুদ্ধকে দায়ী করেছে।

চলতি মাসের শুরুতে দাম বাড়ানোর প্রতিবাদে দেশজুড়ে সিরীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির জানান, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে সিরিয়ার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটি প্রতিদিন ৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন করত। আল-বশিরের জানান, বর্তমানে গ্যাস উৎপাদন কমে দাঁড়িয়েছে ৮৫ লাখ ঘনমিটারে।

দেশটির দৈনিক গ্যাসের চাহিদা ২ কোটি ২০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ঘনমিটারের মধ্যে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায়

সিরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ

আপডেট টাইম : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬