ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায় নীল শাড়িতে রাজকীয় সাজে নজর কাড়লেন কৌশানি যোগ্য স্থানে যোগ্য ব্যক্তি—উন্নয়নের মূল শর্ত ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাবির ১০৮ নবীন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে বি আইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা নারী অধিকারকর্মী, সংস্থা ও এআই গবেষকের অল্টারনেটিভ নোবেল জয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির

তুরাগে সজীব হ/ত্যা মা/ম/লার এজাহারনামীয় আ/সা/মি শিপন গ্রে/ফ/তার, বি/রুদ্ধে রয়েছে ৮ মা/ম/লা

 ​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর তুরাগ থানা এলাকায় চাঞ্চল্যকর সজীব (২৭) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মোঃ শিপন (২৯)-কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকার সময় নলভোগ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট ২০২৬ তারিখে পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোঃ সজীব (২৭)-কে আসামিরা বাঁশের লাঠি, কাঠের চলা ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হলে তুরাগ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৭, তারিখ: ০৭/০৮/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।
​উক্ত মামলাটির তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের একটি আভিযানিক দল নলভোগ মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩নং আসামি মোঃ শিপন (২৯)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপন নলভোগ মেইন রোড এলাকার রোকন উদ্দিন হাজারী ও সীমা বেগমের ছেলে।
​তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “গ্রেফতারকৃত আসামিকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং হত্যা মামলার প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
​অপরাধের রেকর্ড (পিসিপিআর):
পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (CDMS) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আসামি শিপন একজন অপরাধপ্রবণ ব্যক্তি। তার বিরুদ্ধে তুরাগ, উত্তরা পশ্চিম এবং সরিষাবাড়ী থানায় হত্যা, হত্যাচেষ্টা, দ্রুত বিচার আইন, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং মাদক আইনসহ মোট ৮টি মামলা রয়েছে।
​শিপনের বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তালিকা:
১. উত্তরা পশ্চিম থানা: এফআইআর নং-১০ (তারিখ: ০৬/০৬/২০২৫), ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩০২/১১৪/১০৯/৩৪ পেনাল কোড (হত্যা মামলা)।
২. তুরাগ থানা: এফআইআর নং-২৫ (তারিখ: ২১/০৬/২০২৩), ধারা-৩৯৩ পেনাল কোড (ডাকাতির চেষ্টা); চার্জশিট নং-২২৯।
৩. তুরাগ থানা: এফআইআর নং-১৪ (তারিখ: ১৩/০৩/২০২৬), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২; চার্জশিট নং-৫৭।
৪. তুরাগ থানা: এফআইআর নং-৩১/৩৮১ (তারিখ: ২৩/১২/২০২১), ধারা-৩৭৯ পেনাল কোড (চুরি)।
৫. উত্তরা পশ্চিম থানা: এফআইআর নং-৩০ (তারিখ: ১৩/০১/২০২৫), ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৬/১০৯/১১৪ পেনাল কোড (হত্যাচেষ্টা ও গুরুতর জখম)।
৬. তুরাগ থানা: এফআইআর নং-৪/২০৮ (তারিখ: ১১/০৯/২০১৭), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০।
৭. তুরাগ থানা: এফআইআর নং-০৭ (তারিখ: ০৮/১২/২০১৫), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।
৮. সরিষাবাড়ী থানা: এফআইআর নং-০৭ (তারিখ: ১৯/১০/২০০৮), ধারা-৪২০/৪০৬/১৮২/৩৮৫/৫০৬/৩৪ পেনাল কোড (প্রতারণা ও চাঁদাবাজি)।
​বর্তমানে আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী উপহার দেন খুলনা আর্ট একাডেমির সংগ্রহশালায়

তুরাগে সজীব হ/ত্যা মা/ম/লার এজাহারনামীয় আ/সা/মি শিপন গ্রে/ফ/তার, বি/রুদ্ধে রয়েছে ৮ মা/ম/লা

আপডেট টাইম : ০৩:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬