নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর তুরাগ থানা এলাকায় চাঞ্চল্যকর সজীব (২৭) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মোঃ শিপন (২৯)-কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকার সময় নলভোগ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট ২০২৬ তারিখে পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোঃ সজীব (২৭)-কে আসামিরা বাঁশের লাঠি, কাঠের চলা ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হলে তুরাগ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৭, তারিখ: ০৭/০৮/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।
উক্ত মামলাটির তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের একটি আভিযানিক দল নলভোগ মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩নং আসামি মোঃ শিপন (২৯)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপন নলভোগ মেইন রোড এলাকার রোকন উদ্দিন হাজারী ও সীমা বেগমের ছেলে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “গ্রেফতারকৃত আসামিকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং হত্যা মামলার প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
অপরাধের রেকর্ড (পিসিপিআর):
পুলিশের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (CDMS) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আসামি শিপন একজন অপরাধপ্রবণ ব্যক্তি। তার বিরুদ্ধে তুরাগ, উত্তরা পশ্চিম এবং সরিষাবাড়ী থানায় হত্যা, হত্যাচেষ্টা, দ্রুত বিচার আইন, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং মাদক আইনসহ মোট ৮টি মামলা রয়েছে।
শিপনের বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তালিকা:
১. উত্তরা পশ্চিম থানা: এফআইআর নং-১০ (তারিখ: ০৬/০৬/২০২৫), ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩০২/১১৪/১০৯/৩৪ পেনাল কোড (হত্যা মামলা)।
২. তুরাগ থানা: এফআইআর নং-২৫ (তারিখ: ২১/০৬/২০২৩), ধারা-৩৯৩ পেনাল কোড (ডাকাতির চেষ্টা); চার্জশিট নং-২২৯।
৩. তুরাগ থানা: এফআইআর নং-১৪ (তারিখ: ১৩/০৩/২০২৬), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২; চার্জশিট নং-৫৭।
৪. তুরাগ থানা: এফআইআর নং-৩১/৩৮১ (তারিখ: ২৩/১২/২০২১), ধারা-৩৭৯ পেনাল কোড (চুরি)।
৫. উত্তরা পশ্চিম থানা: এফআইআর নং-৩০ (তারিখ: ১৩/০১/২০২৫), ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৬/১০৯/১১৪ পেনাল কোড (হত্যাচেষ্টা ও গুরুতর জখম)।
৬. তুরাগ থানা: এফআইআর নং-৪/২০৮ (তারিখ: ১১/০৯/২০১৭), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০।
৭. তুরাগ থানা: এফআইআর নং-০৭ (তারিখ: ০৮/১২/২০১৫), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০।
৮. সরিষাবাড়ী থানা: এফআইআর নং-০৭ (তারিখ: ১৯/১০/২০০৮), ধারা-৪২০/৪০৬/১৮২/৩৮৫/৫০৬/৩৪ পেনাল কোড (প্রতারণা ও চাঁদাবাজি)।
বর্তমানে আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 












