জেলায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুতাসহ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকাল হতে রাত ১০ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ধোপাবাড়ী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি পরিত্যক্ত গোডাউন হতে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৬ হাজার ৫শ’ রিল সুতা এবং ৫০ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম এবং মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মো. মাবুদ এবং মুক্তারপুর নৌ পুলিশ। অভিযানকালে কারখানাটির বিদুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসেম বাসসকে জানান,জব্দকৃত অবৈ ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















