ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

যাদুকাটায় বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের জারি করা একটি স্মারকের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মৌলিক এখতিয়ারে করা একটি রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলমগীর শাকের দেওয়া প্রত্যয়নপত্রে জানানো হয়েছে। এতে বলা হয়, হাইকোর্টের আদেশের পরবর্তী কার্যক্রম আদালতের আনুষ্ঠানিক আদেশ অনুযায়ী সম্পন্ন হবে।

রিটে সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া গ্রামের জিনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ রুবেল আহমেদ আবেদনকারী হিসেবে রয়েছেন। রিটের বিবাদীরা হলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুই উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এছাড়া তাহিরপুরের তাহিয়া স্টোন ক্রাশারের স্বত্বাধিকারী নাসির মিয়াকেও বিবাদী করা হয়েছে।

রিটে গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের জারি করা একটি স্মারককে চ্যালেঞ্জ করা হয়। রিটের তথ্য অনুযায়ী, ওই স্মারকে নাসির মিয়াকে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে বিবেচনা করে বাংলা ১৪৩৩ সালের অবশিষ্ট সময়ের জন্য যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়।

রিট আবেদনকারীর অভিযোগ, একই বালুমহালের ইজারা-সংশ্লিষ্ট বিষয়ে তাকে বাদ দিয়ে শুধু নাসির মিয়াকে ক্ষতিগ্রস্ত ইজারাদার হিসেবে বিবেচনা করে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী দাবি করে রিটে বলা হয়, এটি সংবিধানের ২৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের জারি করা ওই স্মারক কেন আইনগত কর্তৃত্ব ছাড়া জারি করা এবং আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না।

একই সঙ্গে স্মারকটির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

রিটের নথি অনুযায়ী, আদালতের পূর্ণাঙ্গ আদেশ যথাযথভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে। মঙ্গলবারই রিটটি হাইকোর্টে উপস্থাপন ও শুনানি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

যাদুকাটায় বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ

আপডেট টাইম : ০৪:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬