ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

মিয়ানমারের প্রেসিডেন্ট ‘আগামী কয়েক দিনের মধ্যে’ মালয়েশিয়া সফর করবেন : আনোয়ার

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা ও বর্তমানে দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আগামী কয়েক দিনের মধ্যে মালয়েশিয়া সফর করবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়া হাজার হাজার মিয়ানমারের অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নেওয়ার পর এই সফরের কথা জানানো হলো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চলতি সপ্তাহের শেষ দিকে এই সফর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া মিন অং হ্লাইং ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের সময়ও সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। ওই অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়।

মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই মিয়ানমারের প্রেসিডেন্ট মালয়েশিয়া সফর করবেন। তার সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সমাধানের পথ খুঁজব।’

আলোচনায় প্রধান গুরুত্ব পেতে পারে মালয়েশিয়ার ঘোষিত অভিবাসী ফেরত পাঠানোর পরিকল্পনা। জুলাইয়ে মালয়েশিয়া প্রায় ৫ হাজার মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা করে।

তবে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে—ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গারাও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার প্রথম দফায় প্রায় ১ হাজার ৫০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে কতজন রোহিঙ্গা ছিলেন, সে বিষয়ে মালয়েশিয়া কোনো তথ্য জানায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

মিয়ানমারের প্রেসিডেন্ট ‘আগামী কয়েক দিনের মধ্যে’ মালয়েশিয়া সফর করবেন : আনোয়ার

আপডেট টাইম : ০১:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬