সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন জিয়ানগরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হামে আরও দুইজনের মৃত্যু এপ্রিলের ৫দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫৩.৩ শতাংশ বৃদ্ধি মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের : গণমাধ্যম রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

৩১ দেশের মন্ত্রী আসছেন ঢাকায়

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: একসঙ্গে ৩১ দেশের মন্ত্রী-উপমন্ত্রীসহ উচ্চপর্যায়ের শতাধিক প্রতিনিধি ঢাকা আসছেন। তারা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন। আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) এ সম্মেলন শুরু হবে।

ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) এটি তৃতীয় আঞ্চলিক সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মেরিটাইম ইউনিট জানায়, সম্মেলনে ২২টি সদস্য রাষ্ট্র ও ৯টি ডায়ালগ পার্টনারসহ ৩১টি রাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেবেন।

এখন পর্যন্ত সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ ১২ মন্ত্রীর যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেয়েইন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা, সিসিলিসের পররাষ্ট্রমন্ত্রী বেরি ফর, কেনিয়ার কৃষি ও মৎস্যমন্ত্রী মাওয়াংগী কিউনজুরি, মরিশাসের সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী প্রেমদূত কুঞ্জ, মাদাগাস্কারের কৃষিমন্ত্রী রানা রিভেলো ফানোমেজানসোয়া-লুসিয়ান, মালদ্বীপের মেরিন রিসোর্স অ্যান্ড অ্যাগ্রিকালচার মন্ত্রী হাসান রশিদ, দক্ষিণ আফ্রিকার পরিবেশ বন ও মৎস্যমন্ত্রী মাখোৎসু মাগদিলিন-সাথিউ, সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদুল কাদির আহমেদ খায়ের আবদি, থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (ডেপুটি মিনিস্টার) পর্নপিমল কাঞ্চানালাক, কমোরসের পররাষ্ট্রমন্ত্রী সাউফ মোহাম্মেদ আল আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com