শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল বদলগাছীতে ছেলের বউয়ের হাতে শ্বশুর নিহত, ছেলে আহত; দুই নারী আটক আসকোনায় স্বর্ণের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু টাঙ্গাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযা ফুলবাড়ীতে জরিমানা ১ লাখ টাকা উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি র‌্যালি করবে নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৯০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে। আর এটি নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ ক্রস করে মগবাজার অভিমুখে রওয়ানা হবে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এ তথ্য জানিয়েছেন। র‌্যালিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীকে যথা সময়ে অংশ নেয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা সেপ্টেম্বর র‌্যালি করার জন্য প্রথমে ঘোষণা দেয় বিএনপি। পরবর্তীতে কর্মসূচিতে পরিবর্তন এনে ২ সেপ্টেম্বর র‌্যালি করার সিদ্ধান্ত নেয়।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ জানান, ঢাকা মহানগর পুলিশ একটি শর্তে র‌্যালির অনুমতি দিয়েছে। তা হলো র‌্যালিটি অফিস সময়ের মধ্যে শেষ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com