হাফিজুর রহমান যশোর প্রতিনিধি:
যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোর টাউন হল ময়দানে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত। উক্ত যুব সমাবেশে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনসারুর ইসলাম রানার সঞালনায় অনুষ্ঠান শুরু হয়।যুব সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এমপি ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, দুপুর থেকে বিভিন্ন উপজেলা ও পৌর এবং ইউনিয়ন থেকে মিছিল সহকারে ব্যান্ডপার্টি নিয়ে টাউন হল, ময়দানে কানায় কানায় যুবনেতাদের মিলনমেলা লক্ষ্য করা যায়।যুবসমাবেশে বক্তব্য প্রদান করেন যশোর জেলা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















