ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

তাঁতি দল নেতা হ/ত্যা মা/ম/লার আ/সামি গ্রে/ফতার

মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে এসআরবি-৬।

মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে এসআরবি-৪ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।

এসআরবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবীর ই-ব্লকের ৮/৭৭ নং রোডে অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় তাঁতি দল নেতা হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। পূর্ব শত্রুতার জেরে আসামি ফায়েক শেখসহ অন্য আসামিরা সেখানে প্রবেশ করে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরআগে এ মামলায় সিদ্দিক শেখ নামে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

তাঁতি দল নেতা হ/ত্যা মা/ম/লার আ/সামি গ্রে/ফতার

আপডেট টাইম : ১২:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬