ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও উপকূল সুরক্ষায় ঢাবিতে বিশেষ কর্মশালা চিকিৎসায় বিদেশে অর্থ নেওয়ার সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী জেদ্দায় ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন জাতিসংঘ জলবায়ু সম্মেলন : তিন বড় চ্যালেঞ্জের মধ্যেই শুরু কপ-৩১

জলবায়ু পরিবর্তন ও উপকূল সুরক্ষায় ঢাবিতে বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় বাঁধের সুরক্ষা নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব প্রজেক্টের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, গবেষণার মূল লক্ষ্য হতে হবে দেশের কল্যাণ সাধন। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি উন্নতমানের গবেষণার জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক দেওয়ান মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসাইন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু

জলবায়ু পরিবর্তন ও উপকূল সুরক্ষায় ঢাবিতে বিশেষ কর্মশালা

আপডেট টাইম : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬