ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও উপকূল সুরক্ষায় ঢাবিতে বিশেষ কর্মশালা চিকিৎসায় বিদেশে অর্থ নেওয়ার সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী জেদ্দায় ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন জাতিসংঘ জলবায়ু সম্মেলন : তিন বড় চ্যালেঞ্জের মধ্যেই শুরু কপ-৩১

শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিকভাবে আমরা টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব, যেখানে কেবল আমাদের শ্রমিক ভাই-বোনেরাই চিকিৎসা সেবা পাবেন।

প্রধানমন্ত্রী জানান, এই স্থাপনাগুলো ‘শ্রমিক হাসপাতাল’ হিসেবে পরিচিত হবে এবং সেই লক্ষ্যেই এগুলো নির্মাণ করা হবে।

তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে ভেঙে ফেলা হয়েছিল যে, আগের গণতান্ত্রিক সরকারগুলোর আমলে যতটুকু অবকাঠামো গড়ে উঠেছিল, তাও অবশিষ্ট থাকেনি।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এতটাই সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল যে, মানুষ চিকিৎসার জন্য অন্য একটি দেশে যেতে বাধ্য হতো।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং দেশের খনিজ সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করা হয়নি; ফলে প্রতিটি বিষয়ের জন্যই দেশকে আমদানির ওপর নির্ভর করতে হয়েছে।

তিনি উল্লেখ করেন, এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল যা দেশে শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে।

সংসদের আগের একটি অধিবেশনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিরোধী দলীয় নেতাও তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে আজ বিকেল ৩টা ৩৮ মিনিটে অধিবেশনটি শুরু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু

শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬