ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান, থাইল্যান্ডের নেতৃত্বে রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ও ১০২ হটলাইন প্রচার দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ

চালকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার : প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনা কমাতে পেশাদার চালকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, চালকদের কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদানে যেসব অনিয়ম রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে। যানবাহনের মালিকপক্ষ যাতে চালকদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা যথাযথভাবে প্রদান করে, তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচিন প্রথম পর্যায়ে বিআরটিসির ১৭ টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে ৫০০ জন পেশাদার চালক বিনামূল্যে পাঁচদিনের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী ৭৫০০ টাকা করে সম্মানী পাবেন। এ প্রশিক্ষন কর্মসূচীর আওতায় চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষাও করা হবে। যাদের চশমার প্রয়োজন হবে, তাদেরকে বিনামূল্যে চশমা প্রদান করা হবে।

বিআরটিসি চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের সভাপত্বিতে সেখানে আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, চালকরা তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা পেলে কাজে আরও উৎসাহিত হবেন।

একই সঙ্গে বেশি কমিশন পাওয়ার আশায় অধিক ট্রিপ দেওয়ার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা কমানো গেলে সড়ক দুর্ঘটনাও অনেকাংশে কমে আসবে।

তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল চালকের কোনো বিকল্প নেই। একজন চালকের সামান্য অসতর্কতা অনেক মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন, জাতীয় সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার, হেলমেট ব্যবহারের নির্দেশিকা বাস্তবায়ন এবং যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে কাজ চলছে। পাশাপাশি চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করলেই সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে না। চালকদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। এ লক্ষ্যে চালকদের প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে সরকার কাজ করছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে চালকরা তাদের পূর্ব অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি আধুনিক ও নিরাপদ গাড়ি চালানোর পদ্ধতি সম্পর্কে নতুন ধারণা লাভ করবেন।
বিশেষ করে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং দায়িত্বশীল আচরণ সম্পর্কে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবহন মালিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষকে চালকদের উপযুক্ত কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা এবং চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

তিনি এ ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, চালকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা মানেই সামগ্রিক সড়ক নিরাপত্তাকে আরও শক্তিশালী করা।

তিনি বলেন, একজন পেশাদার চালক শুধু একটি গাড়ি পরিচালনা করেন না, বরং তার হাতে অনেক মানুষের জীবন ও নিরাপত্তার দায়িত্ব থাকে। তাই চালকদের মধ্যে পেশাদারিত্ব, ধৈর্য, সতর্কতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে সড়ক ব্যবহারকারী প্রত্যেক নাগরিককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৩০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

প্রশিক্ষণার্থী চালকদের উদ্দেশে তিনি বলেন, গাড়ির স্টিয়ারিং ধরার সময় মনে রাখতে হবে, শুধু নিজের নয়, গাড়িতে থাকা যাত্রী, তাদের পরিবারের সদস্য এবং সড়কে চলাচলকারী অন্য মানুষের জীবন ও নিরাপত্তাও চালকের দায়িত্বের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, এই দায়িত্ববোধ নিয়ে গাড়ি চালালে সড়ক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হবে।

দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ সড়ক এবং শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

চালকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার : প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬