ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা হতে পারে টানা হরমোন থেরাপিতে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: টানা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করালে নারীদের ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা দেখা দেয় বলে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ল্যানসেট রিভিউ। রিপোর্ট বলছে, ওয়েস্ট্রোজেন থেরাপি থেকে একসঙ্গে ওয়েস্ট্রোজেন ও প্রোজেস্টোরেন থেরাপির ফলে বেশিমাত্রায় শরীরে বাসা বাঁধতে পারে মরণঘাতী ক্যানসার।

এক লাখ নারীর ওপর সমীক্ষা চালিয়ে দেখা যায়, হরমোন থেরাপির কারণে বেশিরভাগ নারীর ব্রেস্ট ক্যানসারের লক্ষণ দেখা গেছে। এই প্রথম বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, পাঁচ বছরের কম মেনোপজাল হরমোন থেরাপি ব্যবহার করলে নারীদের ব্রেস্ট ক্যানসারের প্রকোপ বেশিমাত্রায় বৃদ্ধি পায়। অস্ট্রেলিয়ান ন্যাশানাল ইউনিভার্সিটির এপিডেমিওলজির প্রফেসর এমিলি ব্যাংকস যেমন জানিয়েছেন, অনেক চিকিৎসকই টানা পাঁচবছর ধরে হরমোন থেরাপির ওষুধ প্রেসক্রাইব করেন।
তারা এও বলেন, এতে পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই, ব্রেস্ট ক্যানসারের জন্য অনেক নিরাপদ। এ তথ্যই ভুল প্রমাণ করে দিল এ সমীক্ষা।

টানা পাঁচ বছর ধরে এইচআরটির জেরে ৫০ বছর বয়সী নারীদের বেশি মাত্রায় ব্রেস্ট ক্যানসারের লক্ষণ দেখা গেছে। এর মধ্যে একসঙ্গে ওয়েস্ট্রোজেন ও প্রোজেস্টোরেন থেরাপিতে বেশি সংখ্যক নারীর মধ্যে দেখা গেছে এ মারণ রোগ। ৬০ জন নারীর মধ্যে ৫০ জনের শরীরেই মিলেছে ক্যানসার কোষ।

অন্যদিকে টানা কয়েক বছর হলেও শুধু ওয়েস্ট্রোজেন থেরাপির ফলে ২০০ নারীর মধ্যে একজনের শরীরে পাওয়া গেছে এ কর্কট কোষ।

তাই ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা দূর করতে নারীদের হরমোন থেরাপি বন্ধের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ব্রেস্ট ক্যানসারের আশঙ্কা হতে পারে টানা হরমোন থেরাপিতে

আপডেট টাইম : ১১:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯