ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান, থাইল্যান্ডের নেতৃত্বে রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ও ১০২ হটলাইন প্রচার দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ

শহীদ মুগ্ধের কবর জিয়ারত: শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ

​ঢাকা:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন। আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে উত্তরা ১০ নং সেক্টরের কামারপাড়া (বামনারটেক) এলাকায় তুরাগে অবস্থিত শহীদ মীর মুগ্ধের কবরস্থানে তিনি জিয়ারত করেন।​জিয়ারত শেষে তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার ইতোমধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভারতের সাথে বাংলাদেশের যে ‘বন্দি বিনিময় চুক্তি’ রয়েছে, সেটিই তাঁকে ফিরিয়ে আনার একমাত্র আইনি প্রক্রিয়া এবং যেহেতু ভারত তাঁকে আশ্রয় দিয়েছে, তাই এই চুক্তি কার্যকর করার দায়িত্বও ভারতের ওপর বর্তায়।

​শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তিনি আপিল করেননি; বরং একটি লবিস্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ইমেইল করে এনআইডি ও পাসপোর্ট ইস্যু করার আবেদন জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, ট্রাভেল ডকুমেন্টস পেতে হলে একজন অপরাধী হিসেবে শেখ হাসিনাকে সশরীরে মিশনে উপস্থিত হয়ে স্বাক্ষর, ছবি এবং আঙুলের ছাপ দিতে হবে।

​ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো নিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বিষয়টিকে ‘আইওয়াশ ও স্টান্টবাজি’ বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ডিসেম্বরে আওয়ামী সন্ত্রাসীরা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এই অরাজকতা রুখতে বিএনপি, ছাত্রদল ও যুবদল ইতোমধ্যে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তিনি জামায়াত, শিবির এবং এনডিপি-কে রাজপথে নামার আহ্বান জানিয়ে বলেন, তারা যদি রাজপথে না থাকে, তবে ধরে নেওয়া হবে শেখ হাসিনা ও গণহত্যার বিরুদ্ধে তাদের কোনো প্রস্তুতি নেই।

​শেখ হাসিনাকে বিশেষ ব্যবস্থায় বা সেনাবাহিনীর মাধ্যমে দেশে ফেরানো নিয়ে বিবিসি-তে প্রচারিত ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার জন্য আলাদা কোনো নীতির প্রয়োজন নেই; বরং ২০১৩ সালে তাঁর নিজের তৈরি করা আইনেই তাঁকে বিচার ও ফাঁসির মুখোমুখি করা হবে। শহীদদের রক্তের শপথ নিয়ে তিনি দৃঢ়তার সাথে বলেন, যারা এ দেশে গণহত্যা চালিয়েছে, তারা আর কখনো এ দেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। লাখো জনতা শেখ হাসিনাকে গ্রহণ করে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

শহীদ মুগ্ধের কবর জিয়ারত: শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ

আপডেট টাইম : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬