ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান, থাইল্যান্ডের নেতৃত্বে রাজনীতিতে আসার আগে যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হয়েছে : জুবাইদা রহমান শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর সরকারের সংস্কারমূলক পদক্ষেপে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে : অর্থমন্ত্রী কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার উত্তরায় ইয়েল ইন্টারন্যাশনাল স্কুলের ১৩০ শিক্ষার্থীর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ও ১০২ হটলাইন প্রচার দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ

শার্শা থানা পুলিশের অভিযানে ৯৯ বোতল কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

তরিকুল ইসলাম:
বিশেষ প্রতিনিধি:

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৯ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়েছে আরও এক আসামি।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৯ বোতল WINCEREX ও ২০ বোতল ESKUF কফ সিরাপ উদ্ধার করে। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ ৯৯ বোতল। গ্রেপ্তার ফয়সাল আহম্মেদ ইমন পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান-শার্শা থানা এলাকায় মাদক ব্যবসা ও মাদক কারবারিদের কোনো জায়গা হবে না।

মাদকের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আসতেই হবে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

শার্শা থানা পুলিশের অভিযানে ৯৯ বোতল কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০৭:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬