ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি,ঘুমের ওষুধ সেবনের পর সংকটাপন্ন সনেট, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পারিবারিক অশান্তির জেরে ঘুমের ওষুধ সেবনের পর সনেট নামের এক যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থনার আবেদন জানিয়েছেন স্বজন ও বন্ধুরা।

জানা যায়, সনেট একজন উচ্চশিক্ষিত যুবক। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পারিবারিক কিছু বিষয় নিয়ে মানসিক অশান্তির কারণে তিনি ঘুমের ওষুধ সেবন করে ঘুমিয়ে পড়েন। পরবর্তী সময়ে তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয় বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান। পরে তাঁকে নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

সনেটের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু সুমন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার নিজের কোনো আপন ভাই নেই। সনেটকে আমি নিজের আপন ভাইয়ের মতোই মনে করি। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে চলাফেরা করছি। দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো আমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কথাকাটাকাটি হয়নি।

তিনি আরও বলেন, ‘সনেট শুধু আমার বন্ধু নয়, সে আমার কলিজার ভাই। রাত তিনটা কিংবা চারটা, যেকোনো সময় আমার কোনো সমস্যা হলে সে পাশে এসে দাঁড়িয়েছে। আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার সঙ্গে ভাগাভাগি করেছি। আজ সেই মানুষটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমি কিছুই চাই না, শুধু আমার ভাইকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।’

সুমন আরও বলেন, আমি কখনো কারও ক্ষতি চাইনি। আমার বিশ্বাস, মহান আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমার বন্ধুকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

সনেটের অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমন। তাঁর চোখের পানি ও বন্ধুর প্রতি গভীর ভালোবাসা উপস্থিত গণমাধ্যমকর্মীদেরও আবেগাপ্লুত করে তোলে।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যার যার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আমার ভাই সনেটের জন্য প্রার্থনা করবেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,সব ধর্মের মানুষের কাছে আমার একটাই চাওয়া, আমার বন্ধুকে সুস্থ করে দিন। দেশ-বিদেশের পীর-মুর্শিদ, আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা সনেটের জন্য দোয়া ও প্রার্থনা করবেন।

বন্ধুত্ব যে শুধু রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা, বিশ্বাস ও বিপদের সময় পাশে থাকার মধ্য দিয়েও আপনজনের পরিচয় তৈরি হয়—সুমনের কান্নাভেজা কথায় যেন সেই মানবিক সম্পর্কেরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

সনেটের দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও প্রার্থনার আবেদন জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি,ঘুমের ওষুধ সেবনের পর সংকটাপন্ন সনেট, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন

আপডেট টাইম : ১০:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬