স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ শেষ দিকে চলে আসায় সাম্প্রতিক সময়ে তাকে দলে ভেড়াতে আর্সেনাল আগ্রহ দেখালেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্নাব্যুতে থাকার সিদ্ধান্তই নিলেন তিনি।
বুধবার স্প্যানিশ ক্লাবটি এ ঘোষণা দিয়েছে। ২১ বছর বয়সী তুর্কি প্লেমেকার ২০২৩ সালে ফেনারবাচে থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ ও আর্দা গুলারের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ক্লাবের সঙ্গে থাকবেন।’
চলতি মৌসুমে হোসে মরিনিওর দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন গুলার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি সাতটি গোলে সহায়তা করেছেন তিনি।
একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বীতা থাকলেও তুরস্কের এই আন্তর্জাতিক ফুটবলার রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম সৃজনশীল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















