ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি আফ্রিকায় ব্যাংকিং ব্যবস্থা ও পেমেন্ট মেকানিজম জরুরি : ডিসিসিআই সভাপতি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হতে হবে: স্প্যানিশ ফুটবল প্রধান হুতি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের ৮০ তলা ভবন সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ কোটি টাকার চেক হস্তান্তর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে আবেদন শুনানি ২৩ নভেম্বর রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে আবেদন শুনানি ২৩ নভেম্বর

 ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন শুনানি আগামী ২৩ নভেম্বর।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা এক রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদন আগামী ২৩ নভেম্বর আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করে আজ আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অপর পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ।

উচ্চমাধ্যমিকে এ বছর যারা দু’টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা আবার পরীক্ষা দিতে পারবেন। এই পরীক্ষার ফলাফল ঘোষণার আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে আবেদন শুনানি ২৩ নভেম্বর

আপডেট টাইম : ০৫:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬