ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি আফ্রিকায় ব্যাংকিং ব্যবস্থা ও পেমেন্ট মেকানিজম জরুরি : ডিসিসিআই সভাপতি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হতে হবে: স্প্যানিশ ফুটবল প্রধান হুতি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের ৮০ তলা ভবন সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ কোটি টাকার চেক হস্তান্তর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে আবেদন শুনানি ২৩ নভেম্বর রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি, ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে। রুয়েট ক্যাম্পাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদনকারীদের অংশগ্রহণ সহজতর করার লক্ষ্যে দু’টি কেন্দ্রে- অর্থাৎ রুয়েটের পাশাপাশি বুয়েটেও ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষাটি এমসিকিউ বা বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়টির ১ হাজার ২০০টির বেশি আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদনকারীদের অবশ্যই ২০২৩ বা ২০২৪ সালে বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ বা সমমানের গ্রেড থাকতে হবে।

এছাড়াও, তাদের ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে সম্মিলিত গ্রেড পয়েন্ট (জিপি) অন্তত ১৩.০০ থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপি ৪.০০ অর্জন করতে হবে।

জিসিই শিক্ষার্থীদের ক্ষেত্রে, আবেদনকারীদের অবশ্যই ও-লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, এ-লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—প্রতিটি বিষয়ে আলাদাভাবে অন্তত ‘বি’ গ্রেড অর্জন করতে হবে।

তাছাড়া, তাদের এ-লেভেল সনদপত্র অবশ্যই ২০২৫ সালের নভেম্বর বা পরবর্তী সময়ে অর্জিত হতে হবে।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত পরবর্তী যেকোনো সিদ্ধান্ত এ উদ্দেশ্যে গঠিত স্টিয়ারিং কমিটি গ্রহণ করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

আপডেট টাইম : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬