ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি আফ্রিকায় ব্যাংকিং ব্যবস্থা ও পেমেন্ট মেকানিজম জরুরি : ডিসিসিআই সভাপতি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হতে হবে: স্প্যানিশ ফুটবল প্রধান হুতি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের ৮০ তলা ভবন সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ কোটি টাকার চেক হস্তান্তর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে আবেদন শুনানি ২৩ নভেম্বর রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ কোটি টাকার চেক হস্তান্তর

 জেলার ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছে বাগেরহাট জেলা পরিষদ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু রিয়াজ, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ দিচ্ছি। অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের প্রকৃত অর্থে আর্থিক সহায়তা প্রয়োজন। যাদের প্রয়োজন রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।

জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

একই সঙ্গে তারা এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ কোটি টাকার চেক হস্তান্তর

আপডেট টাইম : ০৬:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬