ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি আফ্রিকায় ব্যাংকিং ব্যবস্থা ও পেমেন্ট মেকানিজম জরুরি : ডিসিসিআই সভাপতি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হতে হবে: স্প্যানিশ ফুটবল প্রধান হুতি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের ৮০ তলা ভবন সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ কোটি টাকার চেক হস্তান্তর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের বিরুদ্ধে আবেদন শুনানি ২৩ নভেম্বর রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি

আফ্রিকায় ব্যাংকিং ব্যবস্থা ও পেমেন্ট মেকানিজম জরুরি : ডিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক: কার্যকর ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক পেমেন্ট মেকানিজম, ট্রেড ফাইন্যান্স এবং এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টির অভাবের কারণে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

আজ বাংলাদেশ সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেইয়ের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ কথা বলেন।

ঘানার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে ঘানা ও বাংলাদেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং সরকারি নীতি-সহায়তা প্রয়োজন।

তিনি ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাতের উন্নয়নে বাংলাদেশি উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ এবং হালকা প্রকৌশল খাতের পণ্য আমদানি বাড়াতে ঘানাসহ আফ্রিকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঘানার হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ঘানার গভীর আগ্রহ রয়েছে। তার দেশের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক, প্যাকেটজাত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের চাহিদা রয়েছে।

তিনি জানান, ঘানা স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। এসব পণ্য আমদানিতে বাংলাদেশি উদ্যোক্তারা ঘানাকে বিবেচনা করতে পারেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল সংগ্রহে বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘানা থেকে তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন তিনি।

ঘানার হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত লেনদেন ও অর্থ পরিশোধের জটিলতা দূর করা জরুরি। কার্যকর ব্যাংকিং ব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ ও গতিশীল হবে।

নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লেয়ে কুপোলেই বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, আর্থিক প্রযুক্তি সমাধান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেবা আমদানিতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।

অন্যদিকে, নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার, কোকো বীজ ও কাজুবাদাম আমদানির জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ঘটনার দুটো দিক আছে : প্রভা

আফ্রিকায় ব্যাংকিং ব্যবস্থা ও পেমেন্ট মেকানিজম জরুরি : ডিসিসিআই সভাপতি

আপডেট টাইম : ১০:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬