ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের আনুষ্ঠানিক সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র বালেন শাহ। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। ঐতিহ্যগতভাবে নেপালের নতুন প্রধানমন্ত্রীরা নিজেদের প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতকেই বেছে নেন। এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যকার ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং অর্থনৈতিক অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

সোমবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় শাহকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা ও সামরিক গার্ড অব অনার।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

র‌্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ গত ২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের পর ক্ষমতায় আসেন। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী কোনো দেশে এটিই তার প্রথম সফর।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় কালো পোশাক ও তার পরিচিত সানগ্লাস পরা ছিলেন শাহ। অন্যদিকে, ৭৬ বছর বয়সী মোদি ছিলেন সাদা পোশাকে। এ সময় দুই নেতা করমর্দন করেন।

হিমালয় অঞ্চলের স্থলবেষ্টিত দেশ নেপালের জনসংখ্যা প্রায় ৩ কোটি। দীর্ঘদিন ধরেই দেশটিকে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে, যার আর্থিক পরিমাণ প্রায় ৮৬০ কোটি ডলার। অন্যদিকে, চীন থেকে নেপালের আমদানির পরিমাণ প্রায় ১৮০ কোটি ডলার, যা মোট আমদানির ১৩ শতাংশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।

রোববার ভারতে পৌঁছে নেপালের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা এবং জ্বালানি খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার পর শাহ প্রথমদিকে তার পূর্বসূরিদের মতো বিদেশ সফরে যাননি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে না; এর আগে গত সেপ্টেম্বরে তিনি নিউইয়র্ক সফর করেন।

সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি। সে সময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা করছিল। উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ ও পাহাড় ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটিতে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যায় এবং পাঁচ হাজার মানুষ নিখোঁজ হয়।

মূলত গ্রামীণ অর্থনীতিনির্ভর দেশ নেপালের বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অবদান খুবই সামান্য। তবে ওই ভয়াবহ দুর্যোগের পর দেশটির অবকাঠামো পুনর্নির্মাণে আনুমানিক ৪৭৮ কোটি ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করছে নেপাল সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে

আপডেট টাইম : ০২:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬