ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন

মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নবচেতনা শিক্ষাঙ্গণ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠির আদেশে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭৩টি হোল্ডিংয়ের বিপরীতে ২৬ কোটি ২ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৯টি হোল্ডিংয়ের বিপরীতে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকা পৌরকর অনাদায়ী রয়েছে। এ হিসেবে দুই প্রতিষ্ঠানের মোট বকেয়া পৌরকরের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৬৩৯ টাকা।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) একটি নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান। নিজস্ব আহরিত রাজস্ব ও সরকারি উন্নয়ন সহায়তায় নাগরিকদের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। প্রতিবছর সংস্থাপন ও উন্নয়ন ব্যয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার চাহিদা বাড়লেও সঠিকভাবে রাজস্ব আদায় না হওয়ায় উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরবচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর দু’টিকে বকেয়া পৌরকর দ্রুত পরিশোধ করার নির্দেশ দেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা

মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ

আপডেট টাইম : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬