মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় উলিপুর উপজেলা হলরুমে উলিপুরের দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ ও ইউনিয়নের তহশিলদারদের নিয়ে সরকারি মৌজা ফি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের অহেদুল ইসলাম, উলিপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক বাবুল পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া ও পান্ডুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ। সভায় দলিলে সরকারি মূল্য নির্ধারণের জন্য মৌজার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বলেন, সরকার যেমন কোনো রাজস্ব থেকে বঞ্চিত না হয়, পাশাপাশি ভূমি মালিকগণও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে খেয়াল রাখতে হবে। সে কারণে জমির ক্লাস্টারভিত্তিক প্ল্যান তৈরি করে আগামী সাত দিনের মধ্যে তহশিলদার ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে পরামর্শপূর্বক প্রদানের জন্য স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ প্রদান করেন।
প্রিন্ট
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি 






















