ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে সভা ডেকেছেন রওশন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার দফতরে সংসদীয় বোর্ডের সভা ডেকেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

বৃহস্পতিবার বিরোধীদলীয় উপনেতার দফতর থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, আগামী রোববার দুপুর ১টায় বিরোধীদলীয় উপনেতার দফতরে জাতীয় পার্টির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

পরে পাল্টা সংবাদ সম্মেলনে রওশনকে চেয়ারম্যান ঘোষণা করাকে নিয়মবহির্ভূত হিসেবে উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করেন বেগম রওশন এরশাদ।

রংপুর-৩ আসনে উপনির্বাচনে প্রার্থী নির্বাচনের জন্য গঠিত ১৩ সদস্যের পার্লামেন্টারি বোর্ডে রয়েছেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নামও।

এ সংক্রান্ত চিঠিতে রওশন লিখেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১ ধারা মোতাবেক আসন্ন রংপুর-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করার লক্ষ্যে নিম্নলিখিত প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদ এমপি স্বাক্ষরিত ওই চিঠিতে রওশন এরশাদ এমপিকে চেয়ারম্যান করা হয়েছে সদস্য সচিব করা হয়েছে মসিউর রহমান রাঙ্গাকে। অন্যদের মধ্যে সদস্য হিসেবে রয়েছেন গোলাম মোহাম্মদ কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, সুনীল শুভ রায়, আতিকুর রহমান আতিক ও মজিবর রহমান সেন্টু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে সভা ডেকেছেন রওশন

আপডেট টাইম : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯